গঙ্গাসাগরে প্লাস্টিক মুক্ত করতে নয়া উদ্যোগ প্রশাসনের - The News Lion

গঙ্গাসাগরে প্লাস্টিক মুক্ত করতে নয়া উদ্যোগ প্রশাসনের




দি নিউজ লায়ন ;  কথায় আছে সব তীর্থ বার বার গঙ্গাসাগর সাগর এক বার। এই প্রচলিত বিষয় অনেকটা পাল্টে গেছে।বরং এখন প্রচলিত হয়ে উঠেছে সব তীর্থ একবার গঙ্গাসাগর বার বার।অতীতে গঙ্গা সাগর যাতায়াত দুর্গম ছিলো। রাজ‍্য সরকারের উন্নয়নের স্পর্শেএখন অতি সহজে কলকাতা বা অন্য রাজ্য থেকে সাগরে অতি সহজে চলে আসতে পারে তীর্থযাত্রী থেকে শুরু করে পর্যটক ও সাধারণ মানুষ।


এমনকি সাগরদ্বীপে উন্নয়নকে প্রসারিত করতে গঠন করা হয়েছে গঙ্গা সাগর বকখালি উন্নয়ন বোর্ড।আর এই বোর্ডের চেয়ার ম্যান তথা সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরার উদ্দ্যোগে সাগরের একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে।এবছর করোনা আবহ কে সামনে রেখে একাধিক পরিষেবা চালু করা হয়েছে গঙ্গা সাগর মেলার কয়েকদিন আগে থেকেই।সাগরতটকে পরিস্কার রাখতে ও প্ল্যাসটিকের ব্যবহার বন্ধ করতে চলছে লাগাতার মাইকিং। 


দোকানদারের কাছ থেকে প্ল্যাসটিক তুলে নিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দেওয়া হচ্ছে।মেলা এলাকাকে পরিস্কার রাখতে সব সময় সাফাই অভিযান চালানো হচ্ছে এবং স্যানেটাইজ করা হচ্ছে কপিলমুনির মন্দির সহ মেলা চত্বর।গঙ্গাসাগর বকখালি উন্নয়ন বোর্ডের সহকারী ইঞ্জিনিয়ার মিলন চৌধুরী জানান সাগরতটকে পরিস্কার রাখতে এবং প্ল্যাসটিকের ব্যবহার বন্ধ নিয়মিত প্রচার করা হচ্ছে।


এমনকি সাগরতট সহ মন্দির এলাকা থেকে প্ল্যাসটিক বর্জ্য পরিস্কার করার জন্য চারটে গাড়ি ও প্রচুর স্বেচছাসেবক নিয়োগ করা হয়েছে।গ্রীণ গঙ্গাসাগর মেলা হিসাবে তুলে ধরতে চাইছি।


পাশাপাশি শনিবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে জেলা শাসক পি উলগানাথ সহ বিভিন্ন দফতরের আধিকারিক কাকদ্বীপ ও সাগর পরিদর্শন করেন।এরপর একটি প্রশাসনিক বৈঠক করেন।এবছর যাতে গঙ্গাসাগরে ইন্টারনেট পরিষেবা ঠিক ঠাক থাকে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.